একশব্দে কুরআন শিক্ষা
বাংলাদেশের সকল পেশার, সকল বয়সের মানুষকে সবচেয়ে সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা দেয়া আমাদের উদ্দেশ্য। ঘরে বসেই আপনি এখন কুর আন শিখতে পারবেন পৃথিবীর যে কোন যায়গা থেকে ।
প্রতিদিন সকাল ৫ঃ২৫ মিনিটে এনটিভি দেখুন
বাংলাদেশের অন্যতম একটি বেসরকারী চ্যানেল এনটিভি। ২০০৩ সাল থেকে প্রতিদিন সকাল ৫ঃ৩০ মিনিটে প্রচারিত হয় কুরআন শিক্ষার আসর। এর মাধ্যমে দেশে বিদেশে অসংখ্য মানুষ কুরআন শিখছে আলহামদুলিল্লাহ ।
কুরআন শিক্ষার বই
আমাদের সর্বমোট ৬ টি বই রয়েছে। যাথাক্রমেঃ একশব্দে কুরআন শিক্ষা, কুরআন শিখানোর সুন্দর কৌশল, শব্দার্থে আল কুরআনুল কারীম আমপারা, যিকির ও দোয়া, একশব্দে হজ্জ্ব শিক্ষা, শব্দার্থে আলকুরআনুল কারীম । বই গুলো নিতে ভিজিট করুন আমাদের বুক পেইজে ।
সবচেয়ে সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা কোর্স
একশব্দে কুরআন শিক্ষা এমন একটি পদ্ধতি যার মাধ্যমে যে কোন বয়সের মানুষ খুব সহজেই কুরআন শিখতে পারে তাও মাত্র ১৫ ঘন্টায়। ১৯৯৩ সাল থেকে কয়েক হাজার প্রতিষ্ঠানে ৫০ লক্ষের অধিক কুরআন শিক্ষা করেছে এই পদ্ধতিতে।
১৯৯৩
সাল থেকে
১০ লক্ষ +
শিক্ষার্থী
২ হাজার +
মুয়াল্লিম
আমাদের কুরআন শিক্ষা কোর্স কেন সবচেয়ে সহজ?
সহজ পদ্ধতিতে সাজানো হয়েছে
আমাদের কোর্স এমন ভাবে সাজানো হয়েছে যে, সবাই খুব সহজেই শিখতে পারবেন ইনশা-আল্লাহ
হরফগুলো চার ভাগে ভাগ করা হয়েছে
আরবি ২৯ টি হরফকে লিখে শিক্ষা দেয়ার সুবিধার্থে মাত্র চারটি ভাগে ভাগ করা হয়েছে। যা সত্যিই অভিনব এবং চমৎকার ।
এক শব্দের মাধ্যমে কুরআন শিক্ষা
একটি মাত্র শব্দের মাধ্যমে হরফ, হরকত, মাদ, যযম ও তাশদীদ শিক্ষা দেয়া হয়। যার মাধ্যমে পুরো কুরআন মাজীদ শিক্ষা করা যায়।
আমাদের কুরআন শিক্ষা কোর্স
আমাদের শিক্ষার্থীদের মন্তব্য
আমি কুরআন সহীহ ভাবে পড়তে পারতামনা। আলহামদুলিল্লাহ, একশব্দে কুরআন শিক্ষার ক্লাস করার পর এখন পারছি। মনে হচ্ছে আমি কুরআন শিখার কোনো সহজ রাস্তায় উঠে গেছি।
একশব্দে কুরআন শিক্ষার নাম শুনার পর প্রথমে আমি ভয়ে ছিলাম কিভাবে শিখবো। কিন্তু ক্লাস করার পর বুঝতে পারলাম আসলেও সম্ভব। হাসিখুশি এবং সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার কোর্স এটি। আল্লাহ শায়েখকে উত্তম জাযা দান করুক। আমিন।
আমি প্রথমে একশব্দে শুনার পর মনে খটকা লাগলো কিভাবে একশব্দে কুরআন শিক্ষা করা সম্ভব। উনাদের ক্লাস করার পর আলহামদুলিল্লাহ আমার পড়া সহিহ হচ্ছে। আমি আমার আত্মীয়-স্বজনদেরও বলবো একশব্দে কুরআন শিখার জন্য।
ছোট বেলায় মক্তবে কুরআন শিখার পর আর সুযোগ হয়নি সহিহ ভাবে শিখার। আপনাদের ক্লাস করার পর আবার অনুপ্রেরণা পাচ্ছি সহিহভাবে কুরআন শিখার।
আমার প্রথমে কুরআন শিখা হয় পারিবারিকভাবে। কুরআন সহীহভাবে পড়ার নিয়ম সম্পর্কে কোনো ধারনা ছিলোনা। শায়েখের সাথে দেখা হয় ওমরাহ করতে গিয়ে। সেখানে ৩দিনের শর্ট কোর্স করে অনেক উপকার হয়েছিলো। তারপর আমেরিকায় আসার পর শায়েখ ক্লাস করবেন শুনে নিজের জন্য এবং পাশাপাশি সবাইকে শিখানোর জন্য দাওয়াত দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেকেই ক্লাস করছেন।
আমার ধারনা ছিলো আমি সহীহভাবে কুরআন পড়তে পারি। একশব্দে নাম শুনার পর কিউরিসিটি থেকেই উনাদের ক্লাসে জয়েন করা। ক্লাস করার বুঝতে পারলাম আমার পড়াতে কত ভুল। উনাদের ক্লাস করে অনেক উপকৃত হচ্ছি। আসতে আসতে ভুলগুলো সংশোধন হচ্ছে আলহামদুলিল্লাহ। আমার পরিবারের সবাইকে ক্লাস করতে বলেছি।
বাসায় কুরআন শিখলেও কোথায় টানতে হবে, কোথায় গুন্নাহ হবে এইসব তেমন ধারনা ছিলোনা। অনেকদিন ধরেই এমন ক্লাস খুজছিলাম। উনাদের ক্লাস করে অনেক কিছুই শিখছি আলহামদুলিল্লাহ। আমি আমার দুই ছেলেকেও বলেছি ক্লাসে অংশগ্রহণ করার জন্য কানাডা থেকে। তাদের কাছে আমি কৃতজ্ঞ।
ছোট বেলায় ভুল শিখেছিলাম । সেই গুলো আর ঠিক করার সুযোগ হয়ে উঠেনি ব্যস্ততার কারনে। একশব্দে কুরআন আবার সেই সুযোগ করে দিয়েছে আমাদের। এই বয়সে এমন ফ্রেন্ডলি পরিবেশে এবং সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষার ।
আমাদের উপদেষ্টামন্ডলী
শায়েখ হাফেজ আব্দুল হক
শায়েখ কামালুদ্দীন আব্দুল্লাহ জাফরী
শায়েখ ড. মনজুরে ইলাহী
শায়েখ ড. সাইফুল্লাহ
হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল