যে দুআটি পড়লে জান্নাতি হবেন | সাইয়িদুল ইস্তিগফার
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ ইসতিগফার পড়বে আর সন্ধ্যা হবার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি রাতে (প্রথম ভাগে) দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হবার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। সহীহ বুখারীঃ ৬৩০৬
কি এই ইস্তিগফার? কি এই দোয়া? যেই দোয়া পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন! এই ইস্তিগফারকে সাইয়িদুল ইস্তিগফার বলা হয়।
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلٰهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّه“ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ
অর্থ: হে আল্লাহ! আপনি আমার রব, আপনি ছাড়া কোন ইলাহ নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আমার সামর্থ অনুযায়ী আপনার সাথে কৃত ওয়াদা ও প্রতিশ্রুতি পালন করছি। আমার কৃত সকল অন্যায় থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আমাকে দেওয়া আপনার নিয়ামত স্বীকার করছি এবং আমি আরো স্বীকার করছি আমার অপরাধ। কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। কেননা অপরাধ কেবল আপনিই ক্ষমা করতে পারেন।